আপনি আপনার সপ্ন পুরনে সচেষ্ট হোন, সফলতা আপনাকে খুজে নিবে ২০১৮।

আপনি আপনার সপ্ন পুরনে সচেষ্ট হোন, সফলতা আপনাকে খুজে নিবে।
ওয়েব ডিজাইন" আপনার স্বপ্নের ক্যারিয়ার।অনেকেরই স্বপ্নের ক্যারিয়ার এই ওয়েব ডিজাইন। অনেকে স্বপ্ন দেখে ওয়েব ডিজাইনার হিসেবে জীবনে সফল হবার। হয়তো আপনিও দেখেছেন। স্বপ্ন শুধু দেখার বিষয় নয়। স্বপ্ন পূরণ করার মাঝেই পূর্ণ সার্থকতা। জীবনে সেই ব্যক্তি সার্থক এবং সফল যে তার স্বপ্ন পূরণ করেছে। আমরা অনেক সপ্নই দেখি।
আপনার স্বপ্ন ওয়েব ডিজাইন এ ক্যারিয়ার গড়ার। আপনি স্বপ্ন দেখুন বিশ্বের শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হবার। আপনি স্বপ্ন দেখুন বাংলাদেশের সেরা একজন ওয়েব ডিজাইনার হবার। এবং সেই স্বপ্ন পূরণে পরিপূর্ণ চেষ্টা করুন। আপনার লক্ষ থাকবে আপনার স্বপ্ন, সফলতা আপনাকে খুজে নিবে।
ওয়েব ডিজাইন কি?
ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক গঠন তৈরী করা। ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট (ওয়েবপেজ) বানানো,এখানে কোন এপ্লিকেশন থাকবেনা। যেমন লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা,ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন। এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। কোন প্রকার এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করা এটাই ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক ডিজাইন।ওয়েব ডিজাইনের জন্য এই ধারনাটি সাধারনত ব্যবহৃত হচ্ছে।

Post a Comment

0 Comments